রহস্যজনক ভাবে নিখোঁজ এক যুবক। ইংরেজবাজার শহরের ঘটনা। গত কয়েক মাস ধরে কোন খোঁজ নেই ইংরেজবাজার পুর এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা নব কুমার সাহার। যুবকের মা সুনতি সাহা ছেলের খোঁজ পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরলেও পুলিশ কর্তাদের ঘুম ভাঙাতে পারে নি। ফলে অসহায় মা ভগবানের ভরসায় দিন গুনছেন ছেলে ফিরে আসার। নিখোঁজ যুবকের পরিবারের অভিযোগ কাজের প্রলোভন দেখিয়ে সঞ্জিত ঠাকুর, মিঠুন সাহা, মহঃ এমারুদ্দিন আলী ও রবি মন্ডলরা তাদের ছেলেকে ভিন রাজ্যে নিয়ে যান। দুই মাসে ১৪হাজার টাকা চুক্তির ভিত্তিতে তাদের ছেলে নব কুমার সাহাকে নিয়ে যায় তারা। অগ্রিম তিন হাজার টাকা দিলেও বাকী টাকা পরে দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু মাস দুয়েক পরেও নব কুমার সাহা বাড়ি ফেরে নি। কিন্তু সঞ্জিত ঠাকুর, মিঠুন সাহা, মহঃ এমারুদ্দিন আলী ও রবি মন্ডল ফিরে আসে। নিখোঁজ যুবকের পরিবার থেকে এদের সাথে যোগাযোগ করা হলেও কোন সদুত্তর পাওয়া যায় নি। ফলে পরিবারের অনুমান এই ব্যাক্তিরাই যুবক নিখোঁজের পিছনে রয়েছে। তবে পুরো ঘটনা পুলিশ কর্তাদের জানিয়েও কোন সাহায্য পায় নি পরিবার। ফলে অসহায় যুবকের মা ছেলের খোঁজে কড়া নাড়ছেন পুলিশ ও প্রশাসনের দরজায় দরজায়।
মালদা